প্রেমিকের সাথে পালিয়েছিলেন তরুণী, পরিবারের হাতেই মর্মান্তিক পরিণতি!

প্রেমিকের সাথে পালিয়েছিলেন তরুণী, পরিবারের হাতেই মর্মান্তিক পরিণতি!

কর্ণাটকের বেলাগাভি জেলায় ‘অনার কিলিং’ বা সম্মান রক্ষার নামে এক তরুণীকে পরিকল্পিতভাবে হত্যার ঘটনা ঘটেছে। সত্যভবা নামের ওই তরুণী পরিবারের অমতে কৃষ্ণা নামের এক যুবকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। দীর্ঘ তিন মাস নিখোঁজ থাকার পর মহারাষ্ট্র সীমান্ত এলাকা থেকে তাঁকে খুঁজে বের করে আলোচনার কথা বলে বাড়িতে ফিরিয়ে আনে পরিবার।

বাড়িতে ফেরার পর তরুণীকে প্রেমিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য চাপ দেওয়া হয়। তাতে রাজি না হওয়ায় গত ২১ মার্চ তরুণীর কাকা প্রকাশ ভীমপ্পা, ভাই শানুর সদাশিব এবং ভগ্নিপতি মোরাবাত কাল্লাপ্পা মিলে তাঁকে জোরপূর্বক বিষ পান করিয়ে হত্যা করেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, সামাজিক গোঁড়ামি ও জাতিগত বৈষম্যের কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেফতারের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *