প্লাজমা বিক্রি বেআইনি! তবুও চলছে অবৈজ্ঞানিক উপায়ে রক্তদান! – এবেলা

প্লাজমা বিক্রি বেআইনি! তবুও চলছে অবৈজ্ঞানিক উপায়ে রক্তদান! – এবেলা

এবেলা ডেস্কঃ

আইনে সরাসরি প্লাজমা বিক্রির কোনো বিধান না থাকলেও, প্রক্রিয়াকরণ ফির অর্থ ব্যবহারের নিয়মে বড়সর ফাঁক রয়ে গেছে। ফেডারেশন অফ ইন্ডিয়ান ব্লাড ডোনার অর্গানাইজেশনের জাতীয় সভাপতি বিশ্বরূপ বিশ্বাস স্পষ্ট জানিয়েছেন, ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের নিয়ম অনুযায়ী প্লাজমা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ গত দেড় দশক ধরে বেশিরভাগ রক্তদান শিবিরেই ব্যবহার করা হচ্ছে চরম অবৈজ্ঞানিক ও নিচু ক্যাম্পখাট। নিয়ম অনুযায়ী রক্তদাতার শরীরের তুলনায় ব্লাড ব্যাগের দূরত্ব নির্দিষ্ট মাপে থাকার কথা থাকলেও, নিচু খাটের কারণে সেই সুরক্ষাবিধি পুরোপুরি উপেক্ষিত হচ্ছে।

অন্যদিকে, শিবিরের ব্যবস্থাপনায় চরম অনিয়মের অভিযোগ তুলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিয়ম ভেঙে রক্তদাতাদের ফলের রস ও সুষম খাবারের বদলে অনেক সময় বিরিয়ানি বা চিলি চিকেনের মতো খাবার দেওয়ার ঘটনাও ঘটেছে। মনিটরিংয়ের এমন নজিরবিহীন অভাবেই তীব্র প্রশ্ন উঠছে রক্তদান শিবিরের সার্বিক নিরাপত্তা নিয়ে। ইতিমধ্যেই পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন ব্লাড ব্যাংকের কাছে বিস্তারিত তথ্য তলব করা হয়েছে এবং কঠোর তদন্ত প্রক্রিয়া বর্তমানে জারি রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *