ফ্রিজ পরিষ্কার করার সহজ ৫টি ধাপ

ফ্রিজ পরিষ্কার করার সহজ ৫টি ধাপ

ফ্রিজ পরিষ্কার করা অনেকের কাছেই ঝামেলার কাজ মনে হতে পারে। তবে সঠিক পদ্ধতি জানা থাকলে খুব কম সময়েই ফ্রিজকে নতুনের মতো ঝকঝকে করে তোলা সম্ভব। পরিষ্কার শুরু করার আগে ফ্রিজের পাওয়ার অফ করে ভেতরের সমস্ত খাবার, শাকসবজি ও কন্টেইনার বাইরে বের করে নিন। এই সুযোগে মেয়াদোত্তীর্ণ বা নষ্ট হয়ে যাওয়া খাবারগুলি আলাদা করে ফেলে দিন।

ফ্রিজের ভেতরের তাক, গ্লাস শেল্ফ এবং ড্রয়ারগুলি খুলে আলাদা করে নিন। এগুলি ঘরের তাপমাত্রায় আসার পর হালকা গরম জল ও লিকুইড ডিশ ওয়াশ দিয়ে ধুয়ে নিন। তবে ঠান্ডা কাঁচের শেল্ফে সরাসরি গরম জল ব্যবহার করবেন না, এতে কাঁচ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর ঈষদুষ্ণ গরম জলে দুই চামচ বেকিং সোডা ও সামান্য লিকুইড সোপ মিশিয়ে একটি প্রাকৃতিক ক্লিনজার তৈরি করুন। এই মিশ্রণ দিয়ে নরম স্পঞ্জ বা মাইক্রোফাইবার কাপড়ের সাহায্যে ফ্রিজের ভেতরের দেওয়াল ও কোণগুলি মুছে নিন। বেকিং সোডা ফ্রিজের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে।

ফ্রিজের দরজার রাবার গ্যাসকেটে অনেক সময় ফাঙ্গাস জমে। ভিনেগার ও জলের মিশ্রণে পুরোনো টুথব্রাশ ডুবিয়ে এই খাঁজগুলি ভালোভাবে পরিষ্কার করুন। সবশেষে একটি শুকনো ও পরিষ্কার কাপড় দিয়ে ফ্রিজের ভেতরটা মুছে শুকিয়ে নিন। এরপর তাক ও ড্রয়ারগুলি যথাস্থানে বসিয়ে খাবারগুলি গুছিয়ে রাখুন। এই নিয়ম মেনে চললে ফ্রিজ সতেজ, স্বাস্থ্যকর ও জীবাণুমুক্ত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *