বক্স অফিসে বিজয়-রশ্মিকার ‘রণবালী’ ধামাকা, ১০ দিনে কত কোটির ব্যবসা ছাড়াল? – এবেলা

এবেলা ডেস্কঃ
বক্স অফিসে বিজয়ার আলো ছড়িয়ে দাপট দেখাচ্ছে বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মান্দানা অভিনীত পিরিয়ড ড্রামা ‘রণবালী’। মুক্তির দ্বিতীয় রবিবারেও ছবিটির আয়ে দেখা গেছে উর্ধ্বমুখী গ্রাফ। স্যাচিল্কের রিপোর্ট অনুযায়ী, দশম দিনে ভারতে প্রায় ২.৯০ কোটি টাকা ব্যবসা করেছে ছবিটি, যা আগের দিনের চেয়ে ৩.৬ শতাংশ বেশি। ফলে দেশে মোট নেট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫৩ কোটি টাকা এবং গ্রস কালেকশন ছাড়িয়েছে ৬১.৬০ কোটি টাকা। পাশাপাশি আন্তর্জাতিক বাজার থেকে ১২.০৫ কোটি টাকা আয়ের উপর ভর করে বিশ্বজুড়ে মোট ৭৩.৬৫ কোটি টাকার বাণিজ্য সম্পন্ন করেছে চলচ্চিত্রটি।
রবিবার এক দিনেই ভারতে প্রায় ২.৪৬ লাখ টিকিট বিক্রি হওয়ায় প্রেক্ষাগৃহে ছবিটির মোট দর্শকসংখ্যা ৪২.৪৭ লাখ পেরিয়ে গিয়েছে। বিশেষ করে তেলুগু টুডি শোগুলিতে সন্ধ্যার দিকে দর্শকাসনের হার ছিল সর্বোচ্চ ৪৩ শতাংশ। আগামী দিনে ৭৫ কোটি টাকার বিশ্বব্যাপী মাইলফলক ছুঁতে চলা এই পিরিয়ড ড্রামাটিতে ১৮৭০-এর দশকের প্রেক্ষাপটে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এক বীর যোদ্ধার সংগ্রামের গল্প তুলে ধরেছেন পরিচালক রাহুল সাংকৃত্যায়ন। খলনায়ক আর্নল্ড ভসলোর বিরুদ্ধে বিজয়-রশ্মিকা জুটির দুর্দান্ত রসায়ন ও অজয়-অতুলের সঙ্গীত দর্শকদের বাড়তি উন্মাদনা জুগিয়েছে।
