বড় খবর! ডিজিটাল ইন্ডিয়া ও BHU-তে নিয়োগের সুখবর, জেনে নিন যোগ্যতা ও আবেদন পদ্ধতি – এবেলা
August 9, 2026

এবেলা ডেস্কঃ
সরকারি চাকরির খোঁজে থাকা প্রার্থীদের জন্য জোড়া সুখবর! কেন্দ্র অধীনস্থ দুটি নামী প্রতিষ্ঠানে শুরু হয়েছে কর্মী নিয়োগের প্রক্রিয়া। এক নজরে দেখে নিন নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য:
১. ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে (DIC) ‘গ্রাফিক ডিজাইনার’ নিয়োগ
ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন (DIC)-এর ‘মাই গভ’ (MyGov) বিভাগে কাজের দারুণ সুযোগ মিলছে।
- পদের নাম: গ্রাফিক ডিজাইনার (Graphic Designer)
- মোট শূন্যপদ: ২টি
- শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Graduate) বা স্নাতকোত্তর (Post Graduate) ডিগ্রি। ৩ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।
- আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে (
dic.gov.in) গিয়ে ‘Notifications’ সেকশন থেকে ‘Openings’-এ ক্লিক করতে হবে। সেখানে দেওয়া লিঙ্কের মাধ্যমে আবেদনপত্র পূরণ করা যাবে। - আবেদনের শেষ তারিখ: ১৮ আগস্ট।
২. বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে (BHU) ‘গবেষক’ (Research Fellow) নিয়োগ
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে ‘অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’-এর অর্থানুকূল্যে একটি গবেষণা প্রকল্পের জন্য গবেষক নিয়োগ করা হচ্ছে।
- পদের নাম: জুনিয়র রিসার্চ ফেলো (JRF)
- কাজের মেয়াদ: প্রাথমিকভাবে ৩ বছর (প্রয়োজনে মেয়াদ বাড়ানো হতে পারে)।
- শিক্ষাগত যোগ্যতা: রসায়ন বিষয়ে M.Sc ডিগ্রি। সাথে CSIR-UGC NET অথবা GATE পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক।
- বয়সসীমা: সর্বোচ্চ ২৮ বছর।
- স্টাইপেন্ড/বেতন: প্রথম দুই বছর প্রতি মাসে ৩৭,০০০ টাকা এবং তৃতীয় বছর প্রতি মাসে ৪২,০০০ টাকা ফেলোশিপ দেওয়া হবে।
