বড় পর্দায় শাহরুখের কামব্যাক: প্রকাশিত হলো ‘কিং’-এর মুক্তির তারিখ – এবেলা
এবেলা ডেস্কঃ
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের মেগা প্রজেক্ট ‘কিং’। রেড চিলিজ এন্টারটেনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত এই ছবিটি বড়দিন উপলক্ষে প্রেক্ষাগৃহে আসবে। খোদ কিং খান ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে ভক্তদের এই সুখবরটি নিশ্চিত করেছেন।
রুপোলি চুলে অ্যাকশন অবতারে শাহরুখকে দেখতে সিনেপ্রেমীদের মধ্যে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে। গত জন্মদিনেই প্রকাশ্যে এসেছিল ছবির শিরোনাম ও বিশেষ সংলাপ ‘ডর নেহি, দহশত হুঁ’। উৎসবের মরশুমে ছবিটি বক্স অফিসে নতুন রেকর্ড গড়বে বলে আশা করা হচ্ছে।

