বড় বিপদের মুখে ৫ রাশি! সূর্য-কেতু যুতিতে চরম সতর্কতার নির্দেশ জ্যোতিষীদের – এবেলা

বড় বিপদের মুখে ৫ রাশি! সূর্য-কেতু যুতিতে চরম সতর্কতার নির্দেশ জ্যোতিষীদের – এবেলা

এবেলা ডেস্কঃ

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আত্মাদিপতি সূর্য বর্তমানে নিজের রাশি সিংহ এবং কেতু-শাসিত মঘা নক্ষত্রে অবস্থান করছে। এর ফলে সৃষ্ট হয়েছে বিশেষ ‘সূর্য-কেতু যুতি’। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এই বিরল ও জটিল সংযোগের জেরে জীবনের বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক প্রভাবের মুখে পড়তে চলেছেন পাঁচ নির্দিষ্ট রাশির জাতক-জাতিকা। এই তালিকায় রয়েছে মিথুন, কর্কট, সিংহ, বৃশ্চিক এবং কুম্ভ রাশি। এই রাশির জাতকদের জীবনে অপ্রত্যাশিত বাধা, মানসিক চাপ, কর্মক্ষেত্রে মতবিরোধ কিংবা বাড়তি খরচের মতো সমস্যা দেখা দিতে পারে।

বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট রাশির জাতকদের অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মিথুনের পেশাগত ক্ষেত্রে জটিলতা, কর্কটের অনাকাঙ্ক্ষিত খরচ, সিংহের হঠকারী সিদ্ধান্ত, বৃশ্চিকের কর্মজীবনের চাপ এবং কুম্ভ রাশির দাম্পত্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। কেতুর অশুভ প্রভাব কাটাতে প্রতিদিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করা, নিয়ম করে হনুমান চালিসা পাঠ করা এবং রবিবারে গুড় কিংবা লাল রঙের বস্তু দান করার মতো প্রতিকারগুলি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *