বদলে গেল প্রশান্ত বর্মনের মামলার বেঞ্চ, তুমুল বিতর্কের মুখে কী ব্যাখ্যা দিলেন আইনজীবীরা – এবেলা

বদলে গেল প্রশান্ত বর্মনের মামলার বেঞ্চ, তুমুল বিতর্কের মুখে কী ব্যাখ্যা দিলেন আইনজীবীরা – এবেলা

এবেলা ডেস্কঃ

খুনের মামলায় অভিযুক্ত সাসপেন্ডেড বিডিও প্রশান্ত বর্মনকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবে নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও আত্মসমর্পণ না করে হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে। কিন্তু শীর্ষ আদালতে মামলার বেঞ্চ পরিবর্তন হতেই নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে এবং আইনজ্ঞদের মনে তীব্র প্রশ্নের সঞ্চার হয়েছে।

আইনজীবীদের একাংশের দাবি, এর আগে গত ১৯ জানুয়ারি প্রশান্ত বর্মনের অন্য একটি মামলার শুনানি হয়েছিল তৎকালীন বিচারপতি রাজেশ বিন্দল ও বিজয় বিষ্ণোইয়ের বেঞ্চে। রাজেশ বিন্দল অবসর নিলেও বিজয় বিষ্ণোই বর্তমানে মনোজ মিশ্রর সাথে একই বেঞ্চে দায়িত্ব পালন করছেন। প্রচলিত আইনি নিয়ম অনুযায়ী, একই ধরনের মামলায় আগের বিচারপতির বেঞ্চেই শুনানি হওয়া উচিত। কিন্তু এক্ষেত্রে তা লঙ্ঘন করে কেন অন্য বেঞ্চে শুনানি হচ্ছে, তা নিয়েই মূল বিতর্ক। বর্ষীয়ান আইনজীবী মিলন মুখোপাধ্যায়ও এই নিয়ম ভঙ্গের দিকে আঙুল তুলেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *