বন্ধ ঘরের ভেতর লন্ডভন্ড জিনিসপত্র আর মহিলার নিথর দেহ, কী ঘটেছিল আসানসোলে? – এবেলা

বন্ধ ঘরের ভেতর লন্ডভন্ড জিনিসপত্র আর মহিলার নিথর দেহ, কী ঘটেছিল আসানসোলে? – এবেলা

এবেলা ডেস্কঃ

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত রানিগঞ্জের জে কে নগর কোলিয়ারি এলাকায় এক একা থাকা মহিলার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত মহিলার নাম অনিতা দেবী (৫০)। স্বামীর থেকে আলাদা থাকার পাশাপাশি তাঁর সন্তানরাও বাইরে থাকতেন, ফলে ওই আবাসনে তিনি একাই জীবনযাপন করতেন। মঙ্গলবার সন্ধ্যা থেকে তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হলে তাঁরা বাড়িতে গিয়ে নিথর দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে দ্রুত রাতেই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার প্রণব কুমার ও ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাসসহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আবাসনটি ঘিরে ফেলে।

পুলিশ ঘরের ভেতর ঢুকেই দেখতে পায় নিহতের পরনের পোশাক এলোমেলো এবং সমস্ত জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। এতে প্রাথমিক ধারণা করা হচ্ছে যে মৃত্যুর আগে সেখানে প্রবল ধস্তাধস্তি হয়ে থাকতে পারে। দুষ্কৃতীরা একা থাকার সুযোগ নিয়ে চুরি বা ডাকাতির উদ্দেশ্যে ঢোকার সময় বাধা পেয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে, নাকি এর পেছনে কোনো পরিচিত ব্যক্তির হাত রয়েছে—সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। তাছাড়া কোনো প্রকার শারীরিক নিগ্রহের শিকার তিনি হয়েছিলেন কি না, তাও পরীক্ষা করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে নানা নমুনা সংগ্রহ করে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *