বহরমপুরে তৃণমূল নেতার বাড়িতে অস্ত্রের পাহাড়, তল্লাশিতে উদ্ধার ৭টি পিস্তল ও অগণিত গুলি! – এবেলা

বহরমপুরে তৃণমূল নেতার বাড়িতে অস্ত্রের পাহাড়, তল্লাশিতে উদ্ধার ৭টি পিস্তল ও অগণিত গুলি! – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যজুড়ে চলা সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে বহরমপুরে এক তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণের অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে বহরমপুর শহরের প্রাক্তন যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষকে। ২০১৭ সালের একটি খুনের চেষ্টার মামলায় সম্প্রতি বহরমপুর আদালতে আত্মসমর্পণ করেছিলেন তিনি। এরপর আগ্নেয়াস্ত্র গচ্ছিত রাখার সন্দেহে ১৪ আগস্ট তাঁকে গ্রেপ্তার করে ৯ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়।

হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার রাতে পাপাইয়ের বাড়িতে অভিযান চালায় বহরমপুর থানার পুলিশ। সেখান থেকে উদ্ধার হয়:

  • ২টি ৯ এমএম পিস্তল
  • ৩টি ৭.৬৫ এমএম পিস্তল
  • ২টি ওয়ান শট পাইপ গান
  • ৫টি ম্যাগাজিন ও ১৮৬ রাউন্ড কার্তুজ

অন্যদিকে, পৃথক একটি মামলার সূত্রে ধরে শক্তিপুর থানার পুলিশ জব্বর মণ্ডল ও আলমগীর শেখ নামে আরও দু’জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে ৩টি আগ্নেয়াস্ত্র, ৬টি ম্যাগাজিন এবং ৪০ রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। শনিবার মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার সচিন মক্কার সাংবাদিক বৈঠক করে এই অস্ত্র উদ্ধারের খবর নিশ্চিত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *