বাংলাদেশে অস্থিরতা: ঢাকায় বিস্ফোরণ ও ভাঙচুর, চট্টগ্রামে ইউনূসের পৈতৃক ভিটেয় আগুন

বাংলাদেশে অস্থিরতা: ঢাকায় বিস্ফোরণ ও ভাঙচুর, চট্টগ্রামে ইউনূসের পৈতৃক ভিটেয় আগুন

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রাজধানী ঢাকায় দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। উত্তপ্ত পরিস্থিতিতে শহরে অন্তত চারজন আহত হয়েছেন। কড়া নিরাপত্তার মধ্যেও রাজধানীর বিভিন্ন এলাকায় ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সারারাত বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ঢাকার গুরুত্বপূর্ণ ফ্লাইওভারগুলোতে টহল বাড়ানো হয়েছে এবং শহরে প্রবেশ ও বের হওয়ার পথে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

দেশের বিভিন্ন প্রান্তে মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একাধিক শাখায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দিয়েছে। এছাড়া চট্টগ্রামের পাঁচলাইশে ইউনূসের পৈতৃক ভিটেতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অন্যদিকে, ঢাকায় বিএনপি কর্মীদের বিরুদ্ধে আওয়ামি লিগ নেতাদের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে গোপালগঞ্জসহ একাধিক সংবেদনশীল জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি মোতায়েন করা হয়েছে।

গত বছর ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিল। সেই রায়ের বর্ষপূর্তিকে সামনে রেখে আওয়ামি লিগ লকডাউনের ডাক দিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। বর্তমান সরকার তাঁকে প্রত্যর্পণের অনুরোধ জানালে দুই দেশের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে। শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার গুঞ্জনের মধ্যেই বাংলাদেশের রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *