বাংলায় আজ ভোট হলে পাল্লা ভারী কার? চমকপ্রদ ইঙ্গিত সমীক্ষায় – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহে প্রকাশিত নতুন এক সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষা অনুযায়ী, আজ ভোট হলে তৃণমূল কংগ্রেস তার আধিপত্য ধরে রেখে লোকসভার পুনরাবৃত্তি ঘটাতে পারে। ৪২টি আসনের মধ্যে তৃণমূলের দখলে ২৮টি এবং বিজেপির হাতে ১৪টি আসন যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
আগামী মাসের শেষেই রাজ্যে ভোটের দামামা বাজতে পারে। সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র ভোট শতাংশ কিছুটা বৃদ্ধি পেলেও তৃণমূলের জনভিত্তি এখনও অটুট। রাজ্যে রাজনৈতিক মেরুকরণ তীব্রতর হওয়ার পাশাপাশি তৃণমূল ও বিজেপির মধ্যে দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা স্পষ্ট হয়ে উঠেছে এই সাম্প্রতিক পরিসংখ্যানে।

