বাংলায় ইতিহাস গড়া বিনিয়োগ! ডানকুনিতে ১,০০০ কোটি টাকার লজিস্টিক পার্কে আসছে বড় সুযোগ – এবেলা

বাংলায় ইতিহাস গড়া বিনিয়োগ! ডানকুনিতে ১,০০০ কোটি টাকার লজিস্টিক পার্কে আসছে বড় সুযোগ – এবেলা

এবেলা ডেস্কঃ

পূর্ব ভারতে লজিস্টিকস ও গুদামজাতকরণ পরিকাঠামো আরও শক্তিশালী করতে হুগলির ডানকুনিতে বড়সড় পদক্ষেপ নিল অলকার্গো গ্রুপ। অলকার্গো গ্রুপের আওতাধীন ট্রান্স ইন্ডিয়া রিয়েল এস্টেট লিমিটেড ডানকুনিতে প্রায় ৪৫ একর জমি অধিগ্রহণ করেছে। সম্পূর্ণ প্রকল্পটিতে মোট ১,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। ইতিমধ্যেই জমি ক্রয়ের জন্য প্রায় ১০০ কোটি টাকা লগ্নি করেছে সংস্থাটি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৪ মাসের মধ্যে এই আধুনিক লজিস্টিক হাবটি পুরোদমে চালু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক পরিকাঠামো ও মূল গুদামঘরের কাঠামো গড়ে তুলতে আরও ৪০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এরপর এই গুদামগুলি ব্যবহারকারী বিভিন্ন ই-কমার্স ও লজিস্টিক সংস্থা অভ্যন্তরীণ পরিকাঠামো ও সরঞ্জাম বাবদ আরও ৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে। উল্লেখ্য, এটি কলকাতায় ওই সংস্থার প্রথম বড় বিনিয়োগ। এই প্রকল্প বাস্তবায়িত হলে পূর্ব ভারতে বাণিজ্যের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *