বাংলার আকাশে ফের ঘূর্ণিঝড়ের কালো ছায়া, রাতের পারদ পতনের মাঝেই বড় আপডেট আবহাওয়া দফতরের – এবেলা

বাংলার আকাশে ফের ঘূর্ণিঝড়ের কালো ছায়া, রাতের পারদ পতনের মাঝেই বড় আপডেট আবহাওয়া দফতরের – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের আবহাওয়ায় আচমকা বদল লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টি থামার পর থেকেই রাতের দিকে হালকা শিরশিরানি ভাব অনুভূত হতে শুরু করেছে। গত দু’দিনে কলকাতার রাতের তাপমাত্রা প্রায় এক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গেছে। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, গত রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস থাকলেও মঙ্গলবার তা কমে ২৩.৩ ডিগ্রিতে নেমে আসে। তবে এই আমেজ শীতের আগমন বার্তা নয়, বরং এটি শুষ্ক বাতাসের প্রভাব। আবহবিদরা জানিয়েছেন, এই শিরশিরানি কতদিন স্থায়ী হবে তা পুরোপুরি নির্ভর করছে বঙ্গোপসাগরের পরিস্থিতির ওপর।

এদিকে মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। থাইল্যান্ড উপসাগরের ঘূর্ণাবর্ত আন্দামান সাগরে পৌঁছে শুক্রবারের মধ্যে নিম্নচাপের রূপ নিতে পারে। পরবর্তী সময়ে এটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সিস্টেমটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হলেও এটি ভারতের পূর্ব উপকূলের ঠিক কোন অংশে আঘাত হানবে বা পশ্চিমবঙ্গে কতটা প্রভাব ফেলবে, তা এখনও স্পষ্ট করে বলা সম্ভব নয়। নিম্নচাপের প্রভাবে রাজ্যে জলীয় বাষ্প প্রবেশ করলে রাতের তাপমাত্রা ফের বৃদ্ধি পেতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *