বাংলার বেকার যুবক যুবতীদের জন্য বড় সুখবর নিয়ে এল যুব সাথী প্রকল্প – এক ঝলক NEWS বাংলা – এবেলা
এবেলা ডেস্কঃ
February 13, 202610:00 am
NEWS DESK : পশ্চিমবঙ্গ সরকারের নতুন যুব সাথী প্রকল্পের সুবিধা পেতে ২১ থেকে ৪০ বছর বয়সী কর্মহীন প্রার্থীদের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আগামী ১৫ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটি বিধানসভার দুয়ার সরকার ক্যাম্পে প্রয়োজনীয় নথি সহ আবেদন করা যাবে। আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে এবং সফল হলে মাসিক ১৫০০ টাকা হারে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এই আর্থিক সহায়তা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন।
এই প্রকল্পের সুবিধা পেতে আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, পাসপোর্ট ছবি এবং ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ জমা দেওয়া বাধ্যতামূলক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণানুযায়ী এপ্রিল মাস থেকেই উপভোক্তারা এই ভাতা পেতে শুরু করবেন। আবেদনপত্রের জন্য সরকারি ওয়েবসাইট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রতারণা এড়াতে কোনো ভুয়ো

