বাংলা বললেই বাংলাদেশি সন্দেহ! কর্ণাটকে পরিযায়ী শ্রমিকদের ওপর পুলিশি অত্যাচারের বিরুদ্ধে সরব অধীর! – এবেলা

বাংলা বললেই বাংলাদেশি সন্দেহ! কর্ণাটকে পরিযায়ী শ্রমিকদের ওপর পুলিশি অত্যাচারের বিরুদ্ধে সরব অধীর! – এবেলা

এবেলা ডেস্কঃ

কংগ্রেস শাসিত রাজ্য কর্ণাটকে চরম অনিশ্চয়তা ও অত্যাচারের মুখে পড়েছেন বাংলা থেকে যাওয়া পরিযায়ী শ্রমিকরা। ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ এবং গভীর উদ্বেগ প্রকাশ করে কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারকে একটি কড়া চিঠি পাঠিয়েছেন বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বেঙ্গালুরুতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাংলাভাষী শ্রমিকদের উপর স্থানীয় পুলিশের অমানবিক অত্যাচার ও হয়রানির অভিযোগ উঠেছে। পকেটে বৈধ ভারতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও শুধু ভাষা ও চেহারার মিলের কারণে তাদের ‘বাংলাদেশি’ সন্দেহে আটক করা হচ্ছে।

পরিস্থিতি এতটাই গুরুতর যে, নারী ও শিশুসহ শয়ে শয়ে নিরীহ মানুষকে অন্যায়ভাবে পুলিশি হেপাজতে আটকে রাখা হয়েছে এবং কোথাও কোথাও যুবকদের উপর বেদম লাঠিচার্জ করা হয়েছে। ভিনরাজ্যে পেটের দায়ে কাজ করতে যাওয়া মানুষের ওপর এমন গায়ের জোর ও আতঙ্ক তৈরি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে পুলিশি হয়রানি বন্ধ করে এই পরিযায়ী শ্রমিকদের মৌলিক অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোরালো আর্জি জানিয়েছেন অধীর চৌধুরী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *