বাজেটেই মিলবে স্বপ্নের ডেস্টিনেশন ওয়েডিং, রাজ্য সরকারের মেগা মাস্টারপ্ল্যান! – এবেলা

বাজেটেই মিলবে স্বপ্নের ডেস্টিনেশন ওয়েডিং, রাজ্য সরকারের মেগা মাস্টারপ্ল্যান! – এবেলা

এবেলা ডেস্কঃ

স্বপ্নের ‘ডেস্টিনেশন ওয়েডিং’ এবার সাধারণ মানুষের নাগালেই। বিদেশ বা ভিনরাজ্যে না গিয়ে রাজবাড়ি, পাহাড়ে বা সৈকতে বিয়ে সারার তরুণ প্রজন্মের ইচ্ছেপূরণে বড় উদ্যোগ নিচ্ছে রাজ্য পর্যটন দফতর। দার্জিলিং, সুন্দরবন, পুরুলিয়া এবং দিঘার মতো প্রাকৃতিক ও ঐতিহ্যমণ্ডিত স্থানগুলিকে আন্তর্জাতিক মানের ওয়েডিং ডেস্টিনেশন হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিধ্যেই বেশ কিছু প্রথম সারির ওয়েডিং প্ল্যানারদের সঙ্গে পর্যটন দফতরের বৈঠক সম্পন্ন হয়েছে।

পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ জানান, পশ্চিমবঙ্গকে “ওয়ান স্টেট ওয়ান গ্লোবাল ডেস্টিনেশন” হিসেবে তুলে ধরাই সরকারের মূল লক্ষ্য। এই মাস্টারপ্ল্যান বাস্তবায়নে রাজ্যজুড়ে ব্যাপক পরিকাঠামোগত সংস্কারের ঘোষণা করা হয়েছে:

  • বিশেষ সেল ও পরিকাঠামো: রাজ্য, জেলা ও ব্লক স্তরে বিশেষ টিম গঠিত হবে। রাজ্যজুড়ে ১,০০০টি নতুন ‘ট্যুরিস্ট অ্যামেনিটি সেন্টার’ এবং প্রতিটি পর্যটনকেন্দ্রে স্বাস্থ্যসম্মত বায়ো-টয়লেট ও বিশুদ্ধ পানীয় জলের স্থায়ী ব্যবস্থা থাকবে।
  • জেলাভিত্তিক প্যাকেজ: বছরের ৩৬৫ দিনই যাতে পর্যটক আসেন, তার জন্য প্রতিটি জেলার নিজস্ব দর্শনীয় স্থানগুলোকে যুক্ত করে ‘ডিস্ট্রিক্ট ট্যুরিজম প্যাকেজ’ চালু করা হবে।
  • হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট: আতিথেয়তা খাতের বিকাশে শিলিগুড়িতে একটি বিশ্বমানের ইনস্টিটিউট তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।

হেরিটেজ ও প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে রাজ্যকে দেশ-বিদেশের মানুষের কাছে প্রিয় বিয়ের গন্তব্য ও সেরা ‘হলিডে স্পট’ বানিয়ে তোলাই এখন সরকারের প্রাথমিক লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *