বাজেটে বড় চমক! উত্তরবঙ্গে AIIMS ও IIT, রাজ্যে বাড়ছে ৬৫০ MBBS আসন – এবেলা
June 22, 2026

এবেলা ডেস্কঃ
কলকাতা: রাজ্য বাজেটে স্বাস্থ্য ও শিক্ষা পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ বড় চমক দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বিশেষ করে উত্তরবঙ্গের জন্য কল্পতরু হলো সরকার। চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে উচ্চশিক্ষার প্রসারে একাধিক বড় প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে এবারের বাজেটে।
একনজরে বাজেটের বড় ঘোষণাগুলো:
- উত্তরবঙ্গে জোড়া চমক: উত্তরবঙ্গে একটি সর্বভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান বা এইমস (AIIMS), একটি আইআইটি (IIT) এবং একটি পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল গড়ে তোলা হবে।
- নতুন মেডিক্যাল কলেজ: স্বাস্থ্য ক্ষেত্রে আরও জোর দিতে আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে নতুন মেডিক্যাল কলেজ তৈরি করা হবে।
- বাড়ছে চিকিৎসকের আসন: রাজ্যের ১৩টি মেডিক্যাল কলেজে একধাক্কায় মোট ৬৫০টি এমবিবিএস (MBBS) আসন বাড়ানো হবে। পাশাপাশি, সিউড়ি হাসপাতালকে আরও উন্নত ও অত্যাধুনিক করা হবে।
- নারী শিক্ষা: মহিলাদের উচ্চশিক্ষায় জোর দিতে কাঁথি এবং ফলতায় মহিলাদের জন্য বিশেষ কলেজ স্থাপন করা হবে।
- আদিবাসী বিশ্ববিদ্যালয়: শিক্ষায় পিছিয়ে পড়া জনজাতিদের জন্য ঝাড়গ্রামে একটি আদিবাসী বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে। এই প্রকল্পের জন্য বাজেটে ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
