বাণিজ্য চুক্তির জল্পনার মাঝেই বড় ধাক্কা! ভারতের পণ্যে ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক বসল আমেরিকায় – এবেলা

বাণিজ্য চুক্তির জল্পনার মাঝেই বড় ধাক্কা! ভারতের পণ্যে ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক বসল আমেরিকায় – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতের শ্রমিকদের দিয়ে জোর করে উৎপাদনের কাজ করানোর অভিযোগ তুলে ভারতীয় পণ্যের ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করল আমেরিকা। যদিও সে দেশের বাণিজ্য প্রতিনিধি দফতরের প্রস্তাবিত ১২.৫ শতাংশের তুলনায় এই হার কিছুটা কম, তবুও বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। সংশ্লিষ্ট মহলের একাংশের মতে, দুই দেশ যখন একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে বলে দাবি করছে, ঠিক সেই সময়ে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত বাণিজ্য আলোচনার ভবিষ্যৎকে নতুন করে অনিশ্চয়তার মুখে ঠেলে দিতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *