বারুইপুরে জারি ১৬৩ ধারা! নাবালিকা ধর্ষণ ও খুনের পর পুলিশের জালে ৫ – এবেলা

বারুইপুরে জারি ১৬৩ ধারা! নাবালিকা ধর্ষণ ও খুনের পর পুলিশের জালে ৫ – এবেলা

এবেলা ডেস্কঃ

বারুইপুরে নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ানোয় সংলগ্ন এলাকায় ১৬৩ ধারা জারি করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল বাহিনী মোতায়েন করে টহলদারি চলছে। রাতের অভিযানে অভিযুক্তদের আশ্রয় দেওয়ার অভিযোগে আরও তিনজনকে আটক করা হয়েছে। ফলে সব মিলিয়ে পুলিশের জালে মোট পাঁচজন।

তদন্তের জন্য ৬ সদস্যের সিট গঠন করা হয়েছে। ধৃতদের জেরায় মুক্তিপণের তত্ত্ব উঠে এলেও বয়ানে অসঙ্গতি পেয়েছে পুলিশ। দোষীদের চরম শাস্তির দাবিতে সরব পরিবারকে মঙ্গলবার ভবানীভবনে ডেকেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সরকারি সম্পত্তি নষ্ট ও গণপিটুনির ঘটনায় আরও জোড়া মামলা রুজু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *