বার কাউন্সিলেও ফুটল পদ্ম! বিরাট ধাক্কা শাসক শিবিরের, জয়ী বিজেপি প্রার্থীদের শুভেচ্ছা শুভেন্দুর – এবেলা

বার কাউন্সিলেও ফুটল পদ্ম! বিরাট ধাক্কা শাসক শিবিরের, জয়ী বিজেপি প্রার্থীদের শুভেচ্ছা শুভেন্দুর – এবেলা

এবেলা ডেস্কঃ

ওয়েস্ট বেঙ্গল বার স্টেট কাউন্সিলের অফিস বেয়ারার নির্বাচনে বড়সড় সাফল্য পেল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই নির্বাচনে জয়ী হয়েছেন পদ্ম শিবিরের তিন প্রার্থী। রাজ্য বার কাউন্সিলের সভাপতি পদে ১৮-৮ ভোটে জয়লাভ করেছেন সমীর পাল। এছাড়া সহ-সভাপতি পদে ১৭-৯ ভোটে নির্বাচিত হয়েছেন অজয় চৌবে এবং একই ব্যবধানে জয়ী হয়ে অরুণ সরকার বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। অতীতে এই বার কাউন্সিল রাজ্যের শাসকদলের নিয়ন্ত্রণে থাকলেও, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের প্রভাব যে এই নির্বাচনেও পড়েছে, তা স্পষ্ট হয়ে উঠেছে।

নির্বাচনী ফলাফল প্রকাশের পর রাজ্য বার কাউন্সিল অফিসে গিয়ে বিজয়ী প্রার্থীদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের উষ্ণ শুভেচ্ছা জানান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিনের এই জয়ের ধারাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। পুজোর ছুটির পর রাজ্য বার কাউন্সিলের এক হাজারেরও বেশি সদস্যকে নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে আগামী দিনের কাজের পরিকল্পনা তৈরি করা হবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *