লেটেস্ট নিউজ

বালি পাচারকাণ্ডে ১৪৫ কোটির দুর্নীতি ও চার্জশিটে বিস্ফোরক তথ্য – এবেলা

এবেলা ডেস্কঃ

বালি পাচার মামলার তদন্তে চাঞ্চল্যকর মোড় নিয়ে শনিবার কলকাতার বিচার ভবনে চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির দাবি, এই চক্রে প্রাথমিক ভাবে প্রায় ১৪৫ কোটি টাকার বিশাল দুর্নীতি হয়েছে। চার্জশিটে মোট ১৮ জন অভিযুক্তের নাম উল্লেখ করা হয়েছে, যার মধ্যে ব্যবসায়ী অরুণ সরফ ও তাঁর তিন কর্মচারীসহ ১৪টি সংস্থাও রয়েছে।

তদন্তে জানা গেছে, ধৃত অরুণ সরফ ভুয়ো ই-চালান ব্যবহার করে এবং সরকারি নিয়ম ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ রাজস্ব আত্মসাৎ করেছেন। খাতায়-কলমে বালির মজুত এবং বাস্তব পরিস্থিতির মধ্যে ব্যাপক অসঙ্গতি ধরা পড়েছে। ইডি সূত্রে খবর, অভিযুক্ত ব্যবসায়ী নিজের অ্যাকাউন্টে ১৩০ কোটি টাকা লেনদেন করলেও মাত্র ১০৩ কোটির হিসাব দেখিয়েছেন। আগামী সোমবার এই হাই-প্রোফাইল মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *