বিক্ষিপ্ত বৃষ্টি নাকি খরার থাবা? এল নিনোর ভয়ঙ্কর রূপ বদলে দেবে অগাস্টের বর্ষার ভাগ্য! – এবেলা

বিক্ষিপ্ত বৃষ্টি নাকি খরার থাবা? এল নিনোর ভয়ঙ্কর রূপ বদলে দেবে অগাস্টের বর্ষার ভাগ্য! – এবেলা

এবেলা ডেস্কঃ

দেশজুড়ে বর্ষার মেজাজে বড়সড় বদল এনে এবার তীব্র থেকে তীব্রতর রূপ নিচ্ছে ‘এল নিনো’। আবহাওয়া বিজ্ঞানীদের মতে, মৌসুমী অক্ষরেখা সমতলভূমি ছেড়ে দক্ষিণে সরে মধ্য ভারতের ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সারা দেশের আবহাওয়ায় ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাবে উত্তর ভারতের পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি ও উত্তর প্রদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও একটানা ভারি বর্ষণের সুযোগ কম। অন্যদিকে, ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও গুজরাতে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যা বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে।

তবে এল নিনোর প্রভাবে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাতের চরম ঘাটতি দেখা দিয়েছে। আগস্টের দ্বিতীয় ও পরবর্তী সপ্তাহগুলিতে মৌসুমী অক্ষরেখা ফের উত্তরে সরলে পশ্চিমবঙ্গ, বিহার, আসাম ও সিকিমসহ পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতে বৃষ্টিপাত বাড়বে। তবে প্রশান্ত মহাসাগরের অস্বাভাবিক উত্তাপের কারণে এল নিনো এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামী ৭-১০ দিনের মধ্যে মৌসুমী বায়ু শক্তি সঞ্চয় করতে না পারলে আগস্টে দেশজুড়ে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির আশঙ্কা রয়েছে, যা কৃষি ও জলসম্পদে প্রভাব ফেলতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *