বিক্ষোভের চরম উত্তাপের মাঝেই সিইসি জ্ঞানেশ কুমারের সুরক্ষায় ৫৫ জনের বেশি অফিসার! আসল ঘটনা কী? – এবেলা

বিক্ষোভের চরম উত্তাপের মাঝেই সিইসি জ্ঞানেশ কুমারের সুরক্ষায় ৫৫ জনের বেশি অফিসার! আসল ঘটনা কী? – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর)-কে কেন্দ্র করে তুমুল রাজনৈতিক তরজা ও বিক্ষোভের জেরে মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে। ইস্তফার দাবিতে বিরোধীদের টানা আন্দোলনের পাশাপাশি কয়েকজন বিক্ষোভকারী তাঁর নিউ মোতিবাগ কলোনির বাসভবনে ঢুকে পড়ার চেষ্টা করায় এবং আগ্রায় বাড়ির বাইরে প্রতিবাদ হওয়ায় বাড়তি আধা-সামরিক বাহিনী ও পিকেট মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। দিল্লির রাস্তায় সুরক্ষার কড়াকড়ি জোরদার করা হয়েছে।

এমনিতেই ‘জেড প্লাস’ ক্যাটেগরির আওতায় তাঁর সুরক্ষায় ৫৫ জনের বেশি অফিসার, ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা এবং দিল্লি পুলিশের টিম মোতায়েন রয়েছে। অন্যদিকে, রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধীরা সর্বাত্মক বিক্ষোভের ঝাঁঝ বাড়ানোর পাশাপাশি আজ এক বিশেষ বৈঠক ডেকেছে। পদত্যাগ না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস সাংসদ কে সুরেশ। পরিস্থিতি মোকাবিলায় ও যেকোনো ঝুঁকির আশঙ্কায় সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *