বিক্ষোভের চেনা ছবি ইতিহাস! যন্তর মন্তরে প্রতিবাদে চূড়ান্ত নিষেধাজ্ঞা কেন্দ্রের, নির্দষ্ট হল ৩ বিকল্প স্থান – এবেলা

বিক্ষোভের চেনা ছবি ইতিহাস! যন্তর মন্তরে প্রতিবাদে চূড়ান্ত নিষেধাজ্ঞা কেন্দ্রের, নির্দষ্ট হল ৩ বিকল্প স্থান – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়াদিল্লি: দেশের রাজধানী দিল্লিতে প্রতিবাদ ও ধর্না আন্দোলনের অন্যতম পরিচিত কেন্দ্রস্থল যন্তর মন্তরকে নিয়ে একটি বড় পদক্ষেপ নিল কেন্দ্র। দিল্লিতে বিক্ষোভ বা ধর্না প্রদর্শনের জন্য আর ব্যবহার করা যাবে না ঐতিহ্যবাহী যন্তর মন্তরকে। সোমবার একটি বিশেষ নোটিফিকেশন জারি করে কেন্দ্রীয় মোদী সরকারের পক্ষ থেকে এই বিষয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আন্দোলনকারীদের জমায়েতের জন্য ৩টি বিকল্প স্থানের কথা ঘোষণা করা হয়েছে।

দিল্লি পুলিশ কমিশনার অনুরাগ কুমারের স্বাক্ষরিত নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী দিনগুলিতে কেবল নির্দিষ্ট তিনটি স্থানেই রাজনৈতিক বা সামাজিক আন্দোলনের অনুমতি দেওয়া হবে:

  • রামলীলা ময়দান
  • বুরারি গ্রাউন্ড
  • পূর্ব দিল্লির CBD গ্রাউন্ড

এই নির্দেশিকাটি জারি করা হয়েছে ১১ অক্টোবরের এক নোটিফিকেশনের ওপর ভিত্তি করে, যা ২০২২ সালের ২৮ এপ্রিলের পুরনো একটি সিদ্ধান্তকে পরিবর্তন করে। এতদিন যন্তর মন্তরকে সরকারের নির্ধারিত প্রতিবাদ কেন্দ্র হিসেবে গণ্য করা হতো, কিন্তু নতুন নির্দেশে সেই অধিকার রদ করা হলো।

তবে এই ৩টি নতুন বিকল্প জায়গায় আন্দোলনের নিয়মকানুন কেমন হবে, সমাবেশ করতে হলে কী কী শৃঙ্খলার মধ্যে দিয়ে যেতে হবে— সে সংক্রান্ত বিস্তারিত পথনির্দেশিকা বা গাইডলাইন খুব শীঘ্রই স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *