লেটেস্ট নিউজ

বিগ্রেডে মোদীর সভা: নিরাপত্তার খাতিরে মঞ্চ খুলে মাটির নিচে তল্লাশি এসপিজি-র – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা ও প্রশাসনিক বৈঠককে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে। তবে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় কোনো খামতি রাখতে নারাজ স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি। নিরাপত্তার খাতিরে ইতিমধ্যেই তৈরি হওয়া মূল সভামঞ্চটি খুলে ফেলার নির্দেশ দিয়েছেন আধিকারিকরা। এসপিজি-র প্রতিনিধিরা সভাস্থলের মাটির নিচের অংশ পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করতে চান বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজেপি সূত্রে খবর, মূল সভামঞ্চ ও মাঠ সাজানোর কাজ অনেকটাই এগিয়ে গিয়েছিল। কিন্তু এসপিজি-র আপত্তিতে বর্তমানে প্রস্তুতি থমকে গিয়েছে। মাটির নিচে তল্লাশি ও পরীক্ষা শেষ হওয়ার পর পুনরায় নতুন করে মঞ্চ বাঁধার কাজ শুরু হবে। উল্লেখ্য, এই বিগ্রেড থেকেই মোদী একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন, যার জন্য আলাদা একটি প্রশাসনিক মঞ্চও প্রস্তুত করা হচ্ছে।

মোদীর সভার আগে রাজ্যজুড়ে চলা ৯ দিনের ‘পরিবর্তন যাত্রা’ মঙ্গলবারই শেষ হয়েছে। হাতে মাত্র তিন দিন সময় থাকায় নির্দিষ্ট সময়ের মধ্যে পুনরায় বিশাল মঞ্চ ও হ্যাঙার তৈরির কাজ শেষ করা যাবে কি না, তা নিয়ে দলের অন্দরে জল্পনা শুরু হয়েছে। তবে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করেই সভা সফল করতে বদ্ধপরিকর গেরুয়া শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *