বিগ বস: ‘টিকিট টু ফিনালে’ জয় নিয়ে বিতর্কের মুখে জীতু, ফিরিয়ে দিতে চাইলেন পুরস্কার

বিগ বস: ‘টিকিট টু ফিনালে’ জয় নিয়ে বিতর্কের মুখে জীতু, ফিরিয়ে দিতে চাইলেন পুরস্কার

বিগ বসের ঘরে ‘টিকিট টু ফিনালে’ জয়ের পর থেকেই অভিনেতা জীতুকে ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। রিকশা টাস্ক চলাকালীন সৌরভের সঙ্গে তাঁর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। অভিযোগ, নিয়ম ভেঙে জীতু সৌরভকে ধাক্কা দিয়ে রিকশা থেকে ফেলে দেন, যার ফলে সৌরভ চোট পান এবং রিকশার ছাউনি ভেঙে যায়। এই ঘটনার পর থেকেই জীতুর জয় নিয়ে শোয়ের অন্দরে ও বাইরে ব্যাপক সমালোচনা শুরু হয়।

বিগ বস কর্তৃপক্ষ জীতুকে বিজয়ী ঘোষণা করলেও, গভীর রাতে তিনি কনফেশন রুমে গিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান। জীতু অনুরোধ করেন, নিয়মের কোনো বাধা না থাকলে যেন তাঁর এই ‘টিকিট টু ফিনালে’ ফিরিয়ে নেওয়া হয়। তিনি জানান, এভাবে ফাইনালে পৌঁছাতে চান না এবং আগামী দুই সপ্তাহ প্রতিযোগিতার বাকি ধাপগুলোতে লড়াই করেই নিজের জায়গা পাকা করতে আগ্রহী।

জীতুর এই আবেদন বিগ বস কর্তৃপক্ষ গ্রহণ করবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে তাঁর এই সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। কেউ কেউ একে জীতুর কৌশল হিসেবে দেখছেন, আবার অনেকের মতে তিনি ফেয়ার খেলার চেষ্টা করছেন। শনিবার ‘দাদার দরবারে’ এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় কি না, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন দর্শকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *