বিগ বস বাংলায় ঝড় তুলতে আসছেন কারা! ফাঁস হলো সম্ভাব্য তারকাদের তালিকা? – এবেলা

এবেলা ডেস্কঃ
আসন্ন ৩০ আগস্ট থেকে ছোটপর্দায় শুরু হতে চলেছে বহুল প্রতীক্ষিত রিয়েলিটি শো ‘বিগ বস বাংলা’। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় এই শো নিয়ে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। চার দেয়ালের বন্দিদশায় বিনোদনের এই লড়াইয়ে কারা অংশ নিচ্ছেন, তা নিয়ে জল্পনার শেষ নেই। যদিও চ্যানেল কর্তৃপক্ষ চরম গোপনীয়তা বজায় রেখেছে, তবুও একাধিক জনপ্রিয় তারকার নাম নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা।
সম্ভাব্য প্রতিযোগীদের তালিকায় উঠে এসেছে শন বন্দ্যোপাধ্যায়, সৃজলা গুহ, মনামী ঘোষ ও সোনামণি সাহার মতো জনপ্রিয় টেলিভিশন মুখেরা। পাশাপাশি, প্রয়াত অভিনেতা তাপস পালের মেয়ে সোহিনী পাল, ভরত কল, সায়ক চক্রবর্তী, এবং গায়ক দুর্নিবার সাহার নামও শোনা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ ‘লাফটার সেন’ ও ঝিলম গুপ্তার পাশাপাশি ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে বনি সেনগুপ্ত, জীতু কমল ও আলেকজান্দ্রা টেলরের নামও চর্চায় রয়েছে। তবে সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে টলিউডের বিতর্কিত জুটি নুসরত জাহান ও যশ দাশগুপ্তকে নিয়ে। সব জল্পনার অবসান ঘটিয়ে আগামী ৩০ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ্যে আনবেন খোদ সঞ্চালক।
