লেটেস্ট নিউজ

বিছানায় অন্য নারী! পলাশ-স্মৃতির বিয়ে ভাঙার নেপথ্যে বিস্ফোরক দাবি – এবেলা

এবেলা ডেস্কঃ

সঙ্গীতশিল্পী পলাশ মুচ্ছলের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের গুরুতর অভিযোগ তুলেছেন অভিনেতা-প্রযোজক বিদ্যন মানে। তাঁর দাবি, পলাশকে এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরার পরেই স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ে ভেঙে যায়। এই ঘটনায় মহারাষ্ট্রের সাংলিতে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বিদ্যনের অভিযোগ, বিয়ের প্রস্তুতির মাঝেই পলাশকে অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যায়। এছাড়া একটি ছবির নামে ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। পলাশ অবশ্য সমস্ত অভিযোগ ভিত্তিহীন ও মানহানিকর বলে উড়িয়ে দিয়েছেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *