বিজেপির হয়ে কাজ করার পরামর্শ সৌমিত্রের আর অনুব্রত দিলেন পাগলের তকমা – এবেলা
এবেলা ডেস্কঃ
শান্তিনিকেতনে দাঁড়িয়ে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ও চন্দ্রনাথ সিনহাকে বিজেপির হয়ে ভোট করার প্রকাশ্য নিদান দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি দাবি করেন, নিজের অস্তিত্ব ও ঘরবাড়ি টিকিয়ে রাখতে হলে এই দুই নেতাকে এবার সনাতনীদের অর্থাৎ পরোক্ষভাবে পদ্ম শিবিরের হয়েই কাজ করতে হবে।
সৌমিত্রের এই মন্তব্যের পাল্টায় তীব্র কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁকে ‘পাগল-ছাগল’ বলে অভিহিত করে অনুব্রত জানান, বিজেপিতে যাওয়ার হলে তাঁকে জেল খাটতে হতো না। মন্ত্রী চন্দ্রনাথ সিনহাও জানান যে সঠিক সময়েই তিনি এই ধৃষ্টতার যোগ্য জবাব দেবেন।

