বিদ্যুতিক বাইক কেনার প্ল্যান করছেন! ১০০০ কোটির ধামাকা উপহার সরকারের – এবেলা

বিদ্যুতিক বাইক কেনার প্ল্যান করছেন! ১০০০ কোটির ধামাকা উপহার সরকারের – এবেলা

এবেলা ডেস্কঃ

দেশে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়াতে এবং পরিবেশবান্ধব যাতায়াত জনপ্রিয় করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। পিএম ই-ড্রাইভ প্রকল্পের মেয়াদ বাড়ানোর পাশাপাশি বৈদ্যুতিক দুই-চাকার যানের জন্য অতিরিক্ত ১,০০০ কোটি টাকা ভর্তুকি বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট যানের ওপর ইনসেনটিভ বা উৎসাহভাতার সুবিধা ২০২৮ সালের মার্চ পর্যন্ত বহাল থাকবে। মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রিজের তথ্য অনুযায়ী, মূলত ২০২৬ সালের জুলাই মাসে এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এর সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমানে দেশের মোট দুই-চাকার যানের বাজারে বৈদ্যুতিক যানের অংশীদারিত্ব প্রায় ৭.৬ শতাংশ, যা বাড়িয়ে অন্তত ৯ থেকে ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। দেশের সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে এবং লাস্ট মাইল কানেক্টিভিটি উন্নত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, ১০,৯০০ কোটি টাকার প্রাথমিক বাজেটে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে এই প্রকল্প চালু করা হয়েছিল। নতুন এই আর্থিক বরাদ্দের ফলে সাধারণ ক্রেতারা ইলেকট্রিক স্কুটার বা বাইক ক্রয়ে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা লাভ করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *