বিয়ের আগে চরম বিশ্বাসঘাতকতা! প্রেমিককে নিয়ে হবু স্বামীকে পাহাড় থেকে ফেলে খুন বাগদত্তার – এবেলা

বিয়ের আগে চরম বিশ্বাসঘাতকতা! প্রেমিককে নিয়ে হবু স্বামীকে পাহাড় থেকে ফেলে খুন বাগদত্তার – এবেলা

এবেলা ডেস্কঃ

পুণে: বিয়ের জন্য ১৭ কোটি টাকা খরচ করে বুক করা হয়েছিল রাজস্থানের উদয়পুর প্যালেস। হবু স্ত্রীর জন্মদিনে সারপ্রাইজ দিতেও কোনও খামতি রাখেননি পুণের নামকরা রিয়েল এস্টেট ব্যবসায়ীর ছেলে, বছর ছাব্বিশের কেতন আগরওয়াল। কিন্তু তার বদলে জুটল চরম বিশ্বাসঘাতকতা! নিজের জন্মদিনের দিনই প্রেমিককে সঙ্গে নিয়ে হবু স্বামী কেতনকে ৪০০ ফুট গভীর খাদে ফেলে খুন করল বাগদত্তা সিয়া গোয়েল।

দুর্ঘটনার তত্ত্ব ও ‘কুমিরের কান্না’:

গত ১৮ জুন সিয়ার জন্মদিনে মহারাষ্ট্রের লোহাগড় দুর্গে ট্রেকিংয়ে গিয়েছিলেন দু’জনে। সেখান থেকে পড়েই মৃত্যু হয় কেতনের। সিয়া প্রথমে পুলিশকে জানায়, পা পিছলে পড়ে গিয়েছেন কেতন। এমনকী, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন স্টোরি পোস্ট করে রীতিমতো ‘কুমিরের কান্না’ কাঁদতে দেখা যায় তাকে। এই পোস্ট দেখে অনেকেই সিয়ার জন্য সমবেদনা জানিয়েছিলেন। কিন্তু পুলিশের তদন্তে উঠে আসে শিউরে ওঠার মতো সত্যি!

ভয়ঙ্কর খুনের ছক:

  • আগের ব্যর্থ চেষ্টা: গত ১৪ জুনও কেতনকে ওই একই দুর্গে নিয়ে গিয়ে ধাক্কা মেরেছিল সিয়া। সে যাত্রায় গাছের ডাল ধরে কোনওক্রমে বেঁচে যান কেতন। ধরা পড়ার ভয়ে সিয়া তৎক্ষণাৎ মিথ্যে বলে, সাপের হাত থেকে বাঁচাতেই সে ধাক্কা দিয়েছিল। সরল বিশ্বাসে কেতন তাকে জড়িয়েও ধরেন।
  • পাসপোর্ট গায়েব: প্রি-ওয়েডিংয়ের জন্য বালিতে যাওয়ার কথা ছিল দুজনের। কিন্তু বিমানবন্দরে আচমকা কেতনের পাসপোর্ট খুঁজে না পাওয়ায় সেই ট্রিপ বাতিল হয়।
  • চূড়ান্ত পরিণতি: ১৮ জুন লোহাগড় দুর্গে যাওয়ার জন্য কেতনের সঙ্গে ঝগড়া জুড়ে দেয় সিয়া। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল সিয়ার প্রেমিক চেতন বাবুলাল চৌধুরী (২২)। সুযোগ বুঝে দু’জনে মিলে কেতনকে ৪০০ ফুট গভীর খাদে ধাক্কা মেরে ফেলে দেয়।

কীভাবে পর্দাফাঁস?

দুর্গ চত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ চেতনের উপস্থিতি টের পায়। তাকে আটক করে জেরা করতেই পুরো সত্যিটা সামনে আসে। জানা যায়, সিয়ার নিজস্ব বেকারি এবং চেতনের ড্রাই ফ্রুটস তৈরির কো ম্পা নি রয়েছে। কর্মসূত্রেই তাদের আলাপ ও প্রেম। পরিবার সিয়ার বিয়ে কেতনের সঙ্গে ঠিক করায়, এই সম্পর্ক ভাঙতে না পেরে পথের কাঁটা সরাতেই খুনের ছক কষে যুগলে।

ইতিমধ্যেই সিয়া ও চেতনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের সাতদিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *