বিয়ের পিঁড়িতে বসায় প্রেমিকের গোপনাঙ্গ কাটলেন চার সন্তানের জননী! – এবেলা

এবেলা ডেস্কঃ
উত্তরপ্রদেশের হারদোই জেলার পালি থানা এলাকায় এক চাঞ্চল্যকর ও নৃশংস ঘটনা প্রকাশ্যে এসেছে। দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ক থাকা সত্ত্বেও প্রেমিক অন্য নারীকে বিয়ে করায় রাগে উন্মত্ত হয়ে প্রেমিকের গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিয়েছেন এক নারী। সম্পর্কে ওই নারী ভুক্তভোগী যুবকের ভ্রাতৃবধূ বা ‘বৌদি’ বলে জানা গেছে। আহত যুবক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
প্রণয় থেকে জিঘাংসা
স্থানীয় সূত্রে জানা গেছে, কুর্সেলি গ্রামের ২০ বছর বয়সী যুবক সুধীরের সঙ্গে ওই নারীর দীর্ঘ চার বছর ধরে বিবাহবহির্ভূত প্রেম চলছিল। চার সন্তানের জননী ওই নারী সম্পর্কে সুধীরের ভ্রাতৃবধূ। সম্প্রতি গত ৬ মে সুধীর অন্য এক তরুণীকে বিয়ে করেন। এই খবর শোনার পর থেকেই সুধীরের ওপর চরম ক্ষুব্ধ ছিলেন ওই নারী। নিজেকে প্রতারিত মনে করে তিনি প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন।
পরিকল্পিত হামলা ও আত্মরক্ষার নাটক
শনিবার কথা বলার অযুহাতে সুধীরকে নির্জন ফসলের মাঠে ডেকে পাঠান ওই নারী। সেখানে বিয়ের বিষয় নিয়ে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে নারীটি লুকিয়ে রাখা ধারালো ব্লেড দিয়ে সুধীরের গোপনাঙ্গে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় সুধীর বাঁচার জন্য রাস্তার দিকে দৌড়ে পালালে অভিযুক্ত নারীও তার পিছু নেন।
রাস্তায় স্থানীয় মানুষ জড়ো হলে পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত নারী তাৎক্ষণিক নিজের বয়ান বদলে ফেলেন। তিনি দাবি করেন, ব্যাংকে যাওয়ার পথে সুধীর তাকে শ্লীলতাহানির চেষ্টা করেছিলেন এবং আত্মরক্ষার্থেই তিনি এই কাজ করেছেন। তবে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, এটি সম্পূর্ণ একটি পরিকল্পিত প্রতিশোধ এবং দীর্ঘদিনের অবৈধ সম্পর্কেরই মর্মান্তিক পরিণতি। পুলিশ মামলা দায়ের করে ঘটনার গভীরতর তদন্ত শুরু করেছে।
