বিয়ের প্রতিশ্রুতিতে লিভ-ইন? পুরুষ সঙ্গী ও শ্বশুরবাড়ির অত্যাচারে এবার সরাসরি জেল! – এবেলা
August 4, 2026

এবেলা ডেস্কঃ
দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে থাকা মহিলাদের সুরক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নতুন পর্যবেক্ষণ অনুযায়ী, কোনো পুরুষ সঙ্গী বা তাঁর পরিবার যদি লিভ-ইনে থাকা নারীর ওপর শারীরিক বা মানসিক নির্যাতন চালায়, তবে বিবাহিত স্ত্রীদের মতোই তিনিও কঠোর আইনি সুরক্ষা (BNS বা ৪৯৮এ ধারার অধীনে) পাবেন।
বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি নংমেইকাপাম কোটিশ্বর সিংয়ের বেঞ্চ কর্ণাটক হাইকোর্টের এক ঐতিহাসিক রায় বহাল রেখে স্পষ্ট জানান—
- শর্তাবলী: সব লিভ-ইন সম্পর্কে এটি প্রযোজ্য নয়। কেবল যেসব ক্ষেত্রে ভবিষ্যতে বিয়ের স্পষ্ট প্রতিশ্রুতি ছিল এবং সমাজ বা পরিবারের চোখে তাঁরা স্বামী-স্ত্রীর মতো বসবাস করছিলেন, সেখানেই এই আইন কার্যকর হবে।
- সংবিধানের সাম্যের অধিকার: আইনি বিয়ে হয়নি বলে নির্যাতনের শিকার মহিলা সুরক্ষা পাবেন না, তা সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদের (সাম্যের অধিকার) পরিপন্থী।
- সংকীর্ণ ধারণার অবসান: ঘরোয়া হিংসা কেবল বিয়ের পরেই হতে পারে—এমন মানসিকতা ভুল। গৃহহিংসা প্রতিরোধে বিবাহিত স্ত্রী ও ‘বিয়ে-সদৃশ’ লিভ-ইন সঙ্গীনির মধ্যে আইনি বৈষম্য রাখার কোনো সুযোগ নেই।
