বিয়ের মণ্ডপেই হাতকড়া, নাবালিকা ধর্ষণে অভিযুক্ত বরকে গ্রেপ্তার করল পুলিশ!

মধ্যপ্রদেশের রতলামে বিয়ের পিঁড়িতে বসার ঠিক আগমুহূর্তে নাবালিকা ধর্ষণের অভিযোগে অভিষেক সেন নামে এক বরকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উজ্জয়িনীর ১৫ বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণের দায়ে অভিযুক্ত বরের বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্তের বিয়ের খবর পেয়ে বিয়ের আসরে থাকা কনের পরিবারকে পুলিশ বিষয়টি অবহিত করলে তাত্ক্ষণিকভাবে বিয়েটি বাতিল করা হয়। তবে পুলিশের আসার খবর পেয়ে মূল অভিযুক্ত অভিষেক সেন মণ্ডপ থেকে পালিয়ে যায়।
তদন্তে জানা গেছে, গত ৫ জানুয়ারি অভিষেক তার প্রতিবেশী ওই নাবালিকাকে ভয় দেখিয়ে ধর্ষণ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। বর্তমানে ওই নাবালিকা অন্তঃসত্ত্বা এবং এ ঘটনায় চরম হতাশ হয়ে গত কয়েকদিন আগে সে অ্যাসিড পান করে আত্মহত্যার চেষ্টাও করেছিল। হাসপাতালে চিকিৎসার সময় নাবালিকার জবানবন্দির ভিত্তিতে পুলিশ পুরো বিষয়টি জানতে পারে। বর্তমানে পলাতক অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
