বিশ্বের যে দেশগুলোতে পিউরিফায়ার ছাড়াই সরাসরি ট্যাপের জল পান করা যায়

বিশ্বের যে দেশগুলোতে পিউরিফায়ার ছাড়াই সরাসরি ট্যাপের জল পান করা যায়

বিশ্বের এমন বেশ কিছু দেশ রয়েছে যেখানে জল বিশুদ্ধ করার জন্য কোনো যন্ত্র বা মিনারেল ওয়াটারের প্রয়োজন হয় না। আইসল্যান্ড বিশ্বের বিশুদ্ধতম জলের দেশ হিসেবে পরিচিত। এখানকার জল আগ্নেয়গিরির লাভা পাথরের মধ্য দিয়ে প্রাকৃতিকভাবে ফিল্টার হয়ে ভূগর্ভে পৌঁছায়, তাই এতে কোনো রাসায়নিকের প্রয়োজন পড়ে না। একইভাবে ফিনল্যান্ডে প্রাকৃতিক হ্রদ ও কঠোর পরিবেশ আইনের কারণে ট্যাপের জল অত্যন্ত বিশুদ্ধ। সুইজারল্যান্ডে আল্পস পর্বতের বরফ গলা জল সরাসরি পাবলিক ফোয়ারা থেকেও পান করা যায়।

নরওয়ে ও সুইডেনের মতো নর্ডিক দেশগুলোতে উন্নত প্রযুক্তি ও নিখুঁত পাইপলাইন রক্ষণাবেক্ষণের মাধ্যমে বিশুদ্ধ জল সরবরাহ করা হয়। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতেও আল্পস পর্বত থেকে সরাসরি পাইপের মাধ্যমে জল আসে, যা সুরক্ষায় বিশেষ আইনও রয়েছে। অন্যদিকে, সিঙ্গাপুর প্রাকৃতিক উৎসের অভাব থাকলেও অত্যাধুনিক ‘নিউওয়াটার’ ফিল্ট্রেশন প্রযুক্তির মাধ্যমে নাগরিকদের নিরাপদ পানীয় জল সরবরাহ নিশ্চিত করে।

নিউজিল্যান্ড ও কানাডাতেও পানীয় জলের মান অত্যন্ত উন্নত। নিউজিল্যান্ডের কম জনসংখ্যা ও শিল্প দূষণমুক্ত পরিবেশ জলকে বিশুদ্ধ রাখে। কানাডায় বিশ্বের মিষ্টি জলের বিশাল ভাণ্ডার রয়েছে এবং কঠোর মান নিয়ন্ত্রণের কারণে সেখানকার মানুষ নিশ্চিন্তে ট্যাপের জল পান করতে পারেন। এই দেশগুলো বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ক্ষেত্রে বিশ্বজুড়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *