বিহারিদের নিয়ে আপত্তিকর মশকরা! সময়ের ওপর ফুঁসে উঠলেন মনোজ বাজপেয়ী – এবেলা

এবেলা ডেস্কঃ
বিহারিদের নিয়ে কৌতুকশিল্পী সময় রায়নার বিতর্কিত মন্তব্য ঘিরে নতুন করে শোরগোল শুরু হয়েছে। তাঁর জনপ্রিয় শো ‘ইন্ডিয়াজ গট ল্যান্টেন্ট’-এর একটি পর্বে অন্য রাজ্যের বাসিন্দাদের নিয়ে করা আপত্তিকর রসিকতা তীব্র সমালোচনার মুখে পড়েছে। এই ঘটনায় প্রকাশ্যেই নিজের ক্ষোভ উগরে দিয়েছেন প্রখ্যাত অভিনেতা মনোজ বাজপেয়ী।
কর্মসূত্রে মুম্বইয়ে বসবাস করলেও মনোজের শিকড় বিহারেই প্রোথিত। ফলে এই ধরনের কটূক্তিতে তিনি গভীরভাবে অপমানিত বোধ করেছেন। গণমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেতা স্পষ্ট ভাষায় জানান, দর্শককে বিনোদন দেওয়া বা হাসানোর অর্থ এই নয় যে কারও ব্যক্তিগত ভাবাবেগে আঘাত হানতে হবে। রসিকতা অবশ্যই উপভোগ্য হওয়া উচিত, কিন্তু তা যেন অন্যের আত্মসম্মানহানি না করে। পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখেই যে কোনো ধরনের কৌতুক করা বাঞ্ছনীয় বলে মন্তব্য করেন তিনি।
