বুদ্ধিজীবীদের মাথায় ডিম মারুন! ‘ডিম্বাস্ত্র’ নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যে তুমুল শোরগোল – এবেলা

বুদ্ধিজীবীদের মাথায় ডিম মারুন! ‘ডিম্বাস্ত্র’ নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যে তুমুল শোরগোল – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে সাম্প্রতিক ‘ডিম-হামলা’ নিয়ে খোদ বিজেপির অন্দরেই দেখা দিল দুই ভিন্ন মত। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই ঘটনাকে অসুস্থ মানসিকতা বললেও, সম্পূর্ণ ভিন্ন সুর শোনা গেল রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের কণ্ঠে। বারুইপুর এনকাউন্টারের প্রতিবাদকারী বুদ্ধিজীবীদের তীব্র কটাক্ষ করে তিনি তাঁদের মাথায় ডিম ছোঁড়ার নিদান দিয়েছেন।

দিলীপ ঘোষের মতে, অপরাধ বৃদ্ধির নেপথ্যে এই বুদ্ধিজীবীদের ইন্ধন রয়েছে এবং তাঁরা আদতে সমাজবিরোধী। তিনি মনে করেন, কাউকে শারীরিক আঘাত না করে ক্ষোভ প্রকাশের মাধ্যম হিসেবে ‘ডিম্বাস্ত্র’ বাঙালির এক অভিনব আবিষ্কার। রাজ্যে পালাবদলের পর থেকে বিরোধী দলের একাধিক নেতানেত্রীকে লক্ষ্য করে ডিম ছোঁড়ার যে ঘটনা ঘটছে, মন্ত্রীর এই প্রকাশ্য সমর্থনে তা নিয়ে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *