বেতন বাড়বে দ্বিগুণ? অষ্টম পে কমিশন নিয়ে বড় আপডেট – এবেলা
এবেলা ডেস্কঃ
অষ্টম পে কমিশন গঠনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে কেন্দ্র সরকার। ২০২৫ সালের শেষদিকে কমিশনের ‘টার্মস অফ রেফারেন্স’ বিজ্ঞাপিত হওয়ায় কাজ গতি পেয়েছে। নিয়ম অনুযায়ী, কমিশন রিপোর্ট জমা দিতে আরও ১২ থেকে ১৮ মাস সময় নিতে পারে। ফলে ২০২৭ সালের মাঝামাঝি নাগাদ চূড়ান্ত রিপোর্ট পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে।
সরকারি কর্মীদের বর্ধিত বেতন ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর ধরা হতে পারে। তবে রিপোর্ট জমা ও সরকারি অনুমোদনের পর প্রকৃত অর্থ হাতে পেতে ২০২৭ বা ২০২৮ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধির পূর্বাভাস থাকলেও প্রক্রিয়াটি সম্পন্ন হতে এখনো কিছুটা সময় লাগবে।

