বেতন বাড়বে দ্বিগুণ! অষ্টম বেতন কমিশনের মেগা ঘোষণায় কি বদলে যাবে সরকারি চাকরির ভবিষ্যৎ?

বেতন বাড়বে দ্বিগুণ! অষ্টম বেতন কমিশনের মেগা ঘোষণায় কি বদলে যাবে সরকারি চাকরির ভবিষ্যৎ?

অষ্টম বেতন কমিশনের কার্যকর হওয়ার সময়সীমা নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বর্ধিত বেতন ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সপ্তম বেতন কমিশনের মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বরে শেষ হলেও, প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বেতন কার্যকর হওয়ার তারিখ পিছিয়ে গেলেও, সরকার ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে পুরো বকেয়া বা এরিয়ার প্রদানের বিষয়টি নিশ্চিত করার ইঙ্গিত দিয়েছে। এই বকেয়া পাওয়ার ক্ষেত্রে উচ্চপদস্থ আধিকারিকদের ১০ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, সরকারি চাকুরিজীবীদের ন্যূনতম মূল বেতন বর্তমানে ১৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩৪,৫৬০ টাকা থেকে ৫২,০০০ টাকা পর্যন্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ থেকে বাড়িয়ে ৩.৬৮ করার প্রস্তাব দেওয়া হয়েছে, যা কার্যকর হলে সরকারি কর্মী ও পেনশনভোগীদের আর্থিক প্রাপ্তিতে বড় ধরনের বদল আসবে। কেন্দ্রীয় বাজেট বা তার আগেই এই বেতন কমিশন গঠনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। বিষয়টির প্রেক্ষিতে সরকার ইতিমধ্যে বিভিন্ন সরকারি সংগঠনের সঙ্গে প্রাথমিক আলোচনাও শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *