ভোটের আগে নদীয়ায় আড়াই লক্ষ মহিলার ভোটাধিকার হরণের চক্রান্ত, তোলপাড় রাজ্য!

ভোটের আগে নদীয়ায় আড়াই লক্ষ মহিলার ভোটাধিকার হরণের চক্রান্ত, তোলপাড় রাজ্য!

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত নদিয়া জেলার সংশোধিত ভোটার তালিকা থেকে ৪ লক্ষ ৬৩ হাজার ৯৫৬ জন ভোটারের নাম বাদ পড়েছে। গত ১০ বছরের পরিসংখ্যানকে ছাপিয়ে যাওয়া এই বিপুল সংখ্যক নাম বাদ পড়ার ঘটনা ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, বাদ পড়া ভোটারদের মধ্যে ২ লক্ষ ৪৯ হাজার ৯৭৭ জনই মহিলা, যা নিয়ে রাজনৈতিক মহলে পাল্টাপাল্টি অভিযোগ শুরু হয়েছে।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সরকারি প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের টার্গেট করে ভোটের আগে সুপরিকল্পিতভাবে এই চক্রান্ত করা হয়েছে। বিশেষ করে রানাঘাট দক্ষিণ, কৃষ্ণনগর দক্ষিণ ও নাকাশিপাড়ার মতো অঞ্চলগুলোতে প্রচুর মহিলার নাম বাদ পড়ায় শাসক দল প্রশাসনিক ষড়যন্ত্রের আশঙ্কা করছে। অন্যদিকে, প্রশাসনিক সূত্রের দাবি, গত সেপ্টেম্বর-অক্টোবর মাসে চলা এসআইআর (SIR) প্রক্রিয়া চলাকালীন নথির অসংগতি, বিবাহসূত্রে পদবি পরিবর্তন বা কারিগরি ত্রুটির কারণে এই নামগুলি তালিকা থেকে বাদ গেছে। এই ভোটারহীনতা আসন্ন নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *