লেটেস্ট নিউজ

‘বেরিয়ে আয় নইলে বাঁচবি না’, আনন্দপুর অগ্নিকাণ্ডে সাক্ষাৎ যমে-মানুষে লড়াই ময়নার বিষ্ণুপদর – এবেলা

এবেলা ডেস্কঃ

আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে অল্পের জন্য রক্ষা পেলেন পূর্ব মেদিনীপুরের ময়নার বাসিন্দা বিষ্ণুপদ খুঁটিয়া। মঙ্গলবার নিজের গ্রামে ফিরেছেন তিনি, তবে রবিবারের সেই বিভীষিকা এখনো তাড়া করে বেড়াচ্ছে তাঁকে। চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট, গলা দিয়ে সরছে না কথা।

ঘুমের ঘোরেই মরণফাঁদ

দিনভর হাড়ভাঙা খাটুনির পর রবিবার রাতে গুদামেই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন বিষ্ণুপদবাবু। হঠাৎই বাইরে থেকে চিৎকারে ঘুম ভেঙে যায় তাঁর। স্থানীয়রা চিৎকার করে বলছিলেন, “বেরিয়ে আয়, নইলে পুড়ে খাক হয়ে যাবি!” তড়িঘড়ি ঘুম থেকে উঠে মোবাইল ফোনটা হাতে নিয়ে পালানোর চেষ্টা করেন তিনি।

১০ সেকেন্ডের জীবনযুদ্ধ

বিষ্ণুপদবাবু জানান, বিপদ বুঝে সিঁড়ি দিয়ে নামার সময়টুকুও পাননি তিনি। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। নিশ্বাস নেওয়া আসাম্ভব হয়ে পড়ে। প্রাণ বাঁচাতে কোনো উপায় না দেখে সিঁড়ি থেকেই মরণঝাঁপ দেন তিনি। কোনোক্রমে আগুনের গ্রাস থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। তাঁর কথায়, “১০ সেকেন্ডের মধ্যে সব ওলটপালট হয়ে গেল। স্রেফ লাফ দিয়ে কোনোমতে বেঁচে ফিরেছি।”

পূর্ব মেদিনীপুরের চাঁদিবেনিয়ার এই শ্রমিকের ফিরে আসা গ্রামবাসীর কাছে স্বস্তির খবর হলেও, আনন্দপুরের সেই রাতের ধ্বংসলীলা তাঁর মনে গভীর ক্ষতের সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *