বেলদায় জাতীয় সড়কে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, জখম দুই চালক

বেলদায় জাতীয় সড়কে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, জখম দুই চালক

পশ্চিম মেদিনীপুরের বেলদায় ১৬ নম্বর জাতীয় সড়কে রবিবার সকালে এক ভয়াবহ পথদুর্ঘটনা ঘটে। খড়্গপুর-বালেশ্বর জাতীয় সড়কের শ্যামপুরা এলাকায় ওড়িশাগামী এবং কলকাতাগামী দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তার সামনে থাকা একটি বাইককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালকরা, যার জেরেই এই দুর্ঘটনাটি ঘটে।

সংঘর্ষের তীব্রতায় গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকরা ভেতরেই আটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে বেলদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আহত দুই চালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। পরে পুলিশ ক্রেন এনে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যায়। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে বেলদা থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *