বেশি মাংস খাওয়া নিয়ে চরম বিবাদ! বন্ধুর হাতে খুন উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিক – এবেলা

বেশি মাংস খাওয়া নিয়ে চরম বিবাদ! বন্ধুর হাতে খুন উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিক – এবেলা

এবেলা ডেস্কঃ

কর্নাটকের বেলাগাভি জেলায় নৈশভোজে মাংস বেশি খাওয়াকে কেন্দ্র করে এক ভয়ংকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মুদালাগি তালুকের হুনশিয়াল পিজি গ্রামে স্থানীয় একটি বেসরকারি কো ম্পা নির দুই কর্মী পার্টি করছিলেন। সেই সময় বেশি মাংসের টুকরো খাওয়া নিয়ে সীতারাম ও অরুণকুমার নামক দুই বন্ধুর মধ্যে তীব্র বচসা শুরু হয়। উত্তপ্ত বাক্যবিনিময় হাতাহাতিতে গড়ালে অভিযুক্ত অরুণকুমার পকেট থেকে ছুরি বের করে সীতারামের বুকে আঘাত করেন, যার ফলে ঘটনাস্থলেই তিনি গুরুতর জখম হন।

রক্তাক্ত অবস্থায় সীতারামকে হাসপাতালে নিয়ে গেলেও অরুণ চিকিৎসকদের জানান যে তিনি ছাদ থেকে পড়ে গেছেন। কিন্তু চিকিৎসকরা পরীক্ষা করে শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখতে পান এবং তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে অরুণকে আটক করে। পরবর্তীতে কঠোর জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করেন। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় খুনের মামলা রুজু করে তাঁকে গ্রেপ্তার করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *