বেহালায় ইডির রুদ্ধশ্বাস অভিযান! কুকুর লেলিয়ে বাধা, অবশেষে খুলল প্রোমোটারের বাড়ির দরজা

বেহালায় ইডির রুদ্ধশ্বাস অভিযান! কুকুর লেলিয়ে বাধা, অবশেষে খুলল প্রোমোটারের বাড়ির দরজা

প্রোমোটিং ব্যবসার আর্থিক লেনদেনে অসঙ্গতির অভিযোগে রবিবার সকালে দক্ষিণ কলকাতার বেহালার জ্যোতিষ রায় রোডে ব্যবসায়ী জয় কামদারের বাড়িতে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এর আগে জয় কামদারকে কেন্দ্রীয় সংস্থাটি দুইবার তলব করলেও তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। অভিযুক্তকে বাড়িতে পাওয়ার লক্ষ্যেই ইডি আধিকারিকরা ছুটির দিনে এই বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনার সময় ইডি আধিকারিকদের বাড়ির ভেতর প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। তদন্তকারীরা বাড়িতে পৌঁছালে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা তাদের দিকে পোষ্য কুকুর লেলিয়ে দেন বলে অভিযোগ। এর ফলে প্রায় এক ঘণ্টা ইডি আধিকারিকদের বাড়ির বাইরে অপেক্ষা করতে হয়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তদন্তকারীরা ভেতরে প্রবেশ করেন এবং প্রোমোটিং সংক্রান্ত নথিপত্র ও আর্থিক লেনদেনের উৎস খতিয়ে দেখা শুরু করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *