বোতল বা ক্যানে মিলবে না পেট্রোল-ডিজেল, অগ্নিকাণ্ড রুখতে কলকাতায় ৬০ দিনের কড়া জারি কলকাতা পুলিশের! – এবেলা
August 18, 2026

এবেলা ডেস্কঃ
শহরে ঘনঘন অগ্নিকাণ্ড ও নিরাপত্তার ঝুঁকি এড়াতে এক অভূতপূর্ব ও কড়া সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। শহরের খোলা বাজার ও রাস্তার ধারের দোকানে অবৈধ ও অনুমোদনহীনভাবে খুচরো পেট্রোল, ডিজেল এবং কেরোসিন বিক্রির ওপর আগামী ৬০ দিনের জন্য সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
পুলিশ কমিশনার অজয় নন্দের নির্দেশে জানানো হয়েছে, আগামী ২০ আগস্ট থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। নতুন নিয়ম অনুযায়ী:
- সরাসরি গাড়ির ট্যাঙ্কে জ্বালানি: পাম্প এবং লাইসেন্সপ্রাপ্ত বিক্রেতারা কেবল অনুমোদিত ডিসপেন্সিং ইউনিটের মাধ্যমে সরাসরি যানবাহনের ফুয়েল ট্যাঙ্কেই তেল ভরতে পারবেন।
- ক্যান বা বোতলে নিষেধাজ্ঞা: বিশেষ সরকারি অনুমতি ছাড়া প্লাস্টিকের বোতল, ড্রাম, ক্যান বা জারে জ্বালানি বিক্রি কঠোরভাবে নিষিদ্ধ।
- আইনি ব্যবস্থা: রাস্তার ধারে বোতলে জ্বালানি বিক্রির বিপজ্জনক চিত্র চোখে পড়ার পরেই এই সিদ্ধান্ত। নিরাপত্তা বিধি অমান্য করলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।
