ব্যাঙ্কে চাকরি মানেই তো বিশাল সুযোগ, SBI-তে ১৫৩৮ শূন্যপদে আবেদনের বড় সুযোগ! – এবেলা
এবেলা ডেস্কঃ
দেশজুড়ে বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর দিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্লার্ক বা জুনিয়র অ্যাসোসিয়েট পদে ১,৫৩৮টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের ৫৫টি শূন্যপদসহ সারা দেশেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ আগস্ট পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। সাধারণ ও ওবিসি প্রার্থীদের জন্য ৭৫০ টাকা আবেদন ফি ধার্য করা হলেও সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বিনামূল্যে আবেদন করার সুযোগ পাচ্ছেন।
আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে, যা নির্দিষ্ট তারিখের মধ্যে অর্জন করতে হবে। চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীরাও শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বয়স ২১ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে, যেখানে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। প্রিলিমস, মেইন এবং স্থানীয় ভাষার দক্ষতা পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক ২৪,০৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৬৪,৪৮০ টাকা পর্যন্ত বেতন লাভ করবেন।
