ব্রাজিল ফুটবল দলকে স্বাগত জানাতে গিয়ে চরম বিপত্তি, কলকাতায় গ্রেফতার উত্তরপ্রদেশের প্রৌঢ়!

ব্রাজিল ফুটবল দলকে স্বাগত জানাতে গিয়ে চরম বিপত্তি, কলকাতায় গ্রেফতার উত্তরপ্রদেশের প্রৌঢ়!

কলকাতায় ব্রাজিল ফুটবল দলকে অভ্যর্থনা জানাতে এসে অনভিপ্রেত অভিজ্ঞতার মুখোমুখি হলেন নাগাল্যান্ডের ডিমাপুরের এক তরুণী। ইএম বাইপাসের ধারের একটি পাঁচতারা হোটেলের লবিতে ঘটনাটি ঘটেছে রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে। ব্রাজিলের খেলোয়াড়রা হোটেলে প্রবেশ করার সময় উল্লাস প্রকাশের মাঝেই ওই তরুণীকে আপত্তিজনকভাবে স্পর্শ করা হয় বলে অভিযোগ।

নিগৃহীতার জবানবন্দির ভিত্তিতে প্রগতি ময়দান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ দ্রুত হোটেলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে অভিযুক্তকে শনাক্ত করে। এই ঘটনার তদন্তে নেমে উত্তর প্রদেশের নয়ডার বাসিন্দা ৫৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সাম্প্রতিক সময়ে ওই একই এলাকায় যুবতী নিগ্রহের আরও একটি ঘটনা ঘটেছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *