ভাদ্রের আকাশ রঙিন হতে আর কত দেরি! জেনে নিন ২০২৬ সালের বিশ্বকর্মা পুজোর সঠিক দিন ও তিথি – এবেলা

ভাদ্রের আকাশ রঙিন হতে আর কত দেরি! জেনে নিন ২০২৬ সালের বিশ্বকর্মা পুজোর সঠিক দিন ও তিথি – এবেলা

এবেলা ডেস্কঃ

দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা মানেই কারখানা, গ্যারেজ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবের আমেজ। আকাশে রঙিন ঘুড়ির লড়াই আর যন্ত্রপাতির পুজোয় মেতে ওঠার এই দিনটির জন্য প্রতি বছর অধীর আগ্রহে অপেক্ষা করেন সাধারণ মানুষ থেকে শুরু করে কর্মজীবীরা। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ও শ্রমিক মহলে এই পুজোর উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। তবে চলতি বছরে ঠিক কোন দিনে পড়েছে এই মহোৎসব, তা নিয়ে ইতিমধ্যেই কৌতূহল শুরু হয়েছে সাধারণ মানুষের মনে।

বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা অনুযায়ী, আগামী ১৮ সেপ্টেম্বর, ২০২৬ অর্থাৎ ৩১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দে পালিত হবে বিশ্বকর্মা পুজো। প্রতি বছর ভাদ্র সংক্রান্তির দিনেই এই পুজো অনুষ্ঠিত হয়। শুধু বিশ্বকর্মা পুজোই নয়, পঞ্জিকা মতে এই একই দিনে অনুষ্ঠিত হবে মা মনসার ভাসান, ভদ্রাবতী পুজো এবং কোলাঘাটের দেউলিয়াগ্রাম ও বাঁকুড়ার পলাশবনী গ্রামে বিশেষ মেলা ও উৎসব। কাজ ও যন্ত্রের প্রতি শ্রদ্ধা এবং সুদিনের কামনায় এই দিনটিতে চারদিকে আনন্দের জোয়ার বইবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *