ভারতীয় দলের জন্য বুক হয়নি হোটেল! ঢাকায় গিয়ে চরম অস্বস্তিতে ক্রিকেটাররা – এবেলা

এবেলা ডেস্কঃ
সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ঢাকা পৌঁছে চরম অব্যবস্থার মুখে পড়ল ভারতীয় ফুটবল দল। মঙ্গলবার ঢাকায় পৌঁছানোর পর ভারতীয় দলের সদস্যরা জানতে পারেন তাদের থাকার জন্য কোনো হোটেল রুম বুক করা হয়নি। ফলে দীর্ঘ সময় ধরে তীব্র অনিশ্চয়তার মধ্যে কাটাতে হয় দলের খেলোয়াড়দের। ফিফার আন্তর্জাতিক সূচির বাইরে এই টুর্নামেন্ট আয়োজিত হওয়ায় অনেক ক্লাব তাদের ফুটবলারদের ছাড়তে রাজি হয়নি, যার ফলে দ্বিতীয় সারির দল নিয়েই ঢাকায় পা রাখতে হয়েছে ভারতকে।
মঙ্গলবার দুপুরে ঢাকায় পৌঁছানোর পর নির্ধারিত হোটেলে গিয়ে এই নজিরবিহীন পরিস্থিতির মুখোমুখি হন ফুটবলাররা। দীর্ঘক্ষণ হোটেলে অপেক্ষা করার পর অবশেষে বাংলাদেশ সরকার ও স্থানীয় ফুটবল ফেডারেশনের উদ্যোগে এই সমস্যার সমাধান করা হয়। তবে ম্যাচের আগে এমন অব্যবস্থা দলের প্রস্তুতিতে বড় ধাক্কা দিয়েছে। আগামী বৃহস্পতিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা তাদের সাফ অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু করবে।
